ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সম্পত্তিগত বিরোধের জেরে

হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্যের উপর হামলা, দুই নারী’সহ আহত-৩

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে মজিবুর রহমান (৫৯) নামের সাবেক এক ইউপি সদস্য ও তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ইউপি সদস্য’সহ তার স্ত্রী শাহনাজ বেগম (৪৮) ও মেয়ে আইরিন আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন। তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় মজিবুর রহমান চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতে নামীয় ৫ জন ও অজ্ঞাতনামা’সহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন এবং দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(পিবিআই) নির্দেশনা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার বাদী হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান। তিনি ওই ওয়ার্ডের দেশগাঁও গ্রামের সর্দার বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে। এর আগে ২৭ জানুয়ারী, মঙ্গলবার দুপুরে সর্দার বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

মামলার নামীয় আসামিরা হলেন, একই বাড়ির মৃত আলী আশর্^াদের ছেলে সাগর হোসেন চৌধুরী (৪৫) ও মনির হোসেন মিঠু (৩০), সাগর হোসেন চৌধুরীর স্ত্রী রাবেয়া বেগম (৪০) ও ছেলে সিয়াম (২০) এবং মনির হোসেন মিঠুর স্ত্রী রোকসানা বেগম (২৫)।

ভুক্তভোগী মজিবুর রহমান জানান, তার পরিবারের সদস্য তানিয়া ও ইতি মামলার আসামি সাগর চৌধুরীর বাবা আলী আশর্^াদ ও চাচা আমির হোসেনের কাছ থেকে সম্পত্তি (ভূমি) ক্রয় করে ভোগ-দখলে আছেন। হঠা’ করে গতবছরের (২০২৫) শুরুর দিকে অজ্ঞাত কারণে সাগর চৌধুরী তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছেন।

সম্পত্তি দখল করতে না পারায় সাগর চৌধুরী তাদের উপর একাধিকবার হামলা ও মারধর করেছেন। সবশেষ গত ২৭ জানুয়ারী, মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র’সহ অজ্ঞাত লোকদের সাথে নিয়ে আবারো মজিবুর রহমানের পরিবারের উপর অতর্কিত হামলা করেন সাগর চৌধুরী ও তাদের পরিবারের সদস্যরা।

হামলা ও মারধরে মজিবুর রহমানের মাথা ফেটে যায়, তার স্ত্রী শাহজান বেগম ও মেয়ে আইরিন আক্তারের হাত ভেঙ্গে যায় এবং তাদের শ্লীলতাহানী করে। এসময় তাদের সাথে ও ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে যায় এবং বসতঘরের বিভিন্ন মালামাল ভাংচুর করে।

এছাড়াও তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়। খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত মজিবুর রহমান, শাহনাজ বেগম ও আইরিন আক্তারকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় তারা নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানান মজিবুর রহমান।

এ বিষয়ে অভিযুক্ত সাগর হোসেন চৌধুরীর সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর ও একাধিক মামলার আসামি করে এবং আমার কাছে চাঁদা দাবী করে।

তিনি বলেন, গত মঙ্গলবার মজিবুর রহমান আমাকে দেখে বিএনপিকে উদ্দেশ্যে করে গালমন্দ করে। এসময় প্রতিবাদ করলে তারা আমিসহ আমার পরিবারের উপর হামলা করে। ওই হামলায় আহত হয়ে আমরা হাসপাতালে চিকিৎসা নেই। আর তারা আমাকে হয়রানি করার উদ্দেশ্যে তাদের ঘর ভাংচুর করে, আবার তারাই হাসপাতালে ভর্তি হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিএনপি ক্ষমতা গেলে ইমাম-মুয়াজ্জীনদের ভাতা প্রদান ও ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে-ইঞ্জি. মমিনুল হক

সম্পত্তিগত বিরোধের জেরে

হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্যের উপর হামলা, দুই নারী’সহ আহত-৩

Update Time : ০৮:৫৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬