ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর-৫ আসনের শাহরাস্তিতে বিএনপি প্রার্থীর জনসভায় মানুষের ঢল

বিএনপি ক্ষমতা গেলে ইমাম-মুয়াজ্জীনদের ভাতা প্রদান ও ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে-ইঞ্জি. মমিনুল হক

ছবি-ত্রিনদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা আয়েত আলী ভূঁইয়া মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হকের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে জনসভাস্থলে। বিপুল জনসমাগমে পুরো মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

জনসভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক।প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, চাঁদপুর-৫ আসনের মানুষ আজ পরিবর্তন চায়। তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—এই নির্বাচন তারই বাস্তব প্রমাণ হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে। নারীরা সবচেয়ে বেশি সুফল পাবে। ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের তদবির করতে হবে না। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা ভাতাসমূহ অব্যাহত থাকবে এবং প্রকৃত কৃষকদের হাতে সরাসরি কৃষি কার্ড তুলে দেওয়া হবে। একই সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হবে।

ইঞ্জিনিয়ার মমিনুল হক আরও বলেন, গত ১৬ বছরে বিএনপির অসংখ্য নেতা-কর্মী মিথ্যা মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সরকার গঠন করলে এক কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে এবং জোরপূর্বক দোকান দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের সংস্কৃতি কঠোর হাতে বন্ধ করা হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে। কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের জমি বা সম্পদ দখলের সুযোগ দেওয়া হবে না। অন্যায়ভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করার রাজনীতিও বন্ধ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খাঁন সফরী, জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন তারেক।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকারের চরম সংকট তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সম্পাদক জহিরুল ইসলাম দিপু,কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ন সম্পাদক নুরে আলম,বাংলাদেশ জামিয়াতুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজি,হাজীগন্জ পৌর যুবদলের আহবায়ক মোস্তফা কামাল সুমন, জনঅধিকার পরিষদ নেত্রী রাবেয়া সায়িদ বিনতে বিশিষ্ট শিল্পপতি সাহাদাত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি পৌরসভার যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন সেলিম,

উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,সদস্য সচিব এহতেশামুল হক গণি,শাহরাস্তি উপজেলার প্রবাসি কল্যান সম্পাদক ফখরুল ইসলাম বিলাস,পৌর যুবদলের আহবায়ক আলী আজগর মোল্লা, সদস্য সচিব জাকির হোসেন নয়ন,মাহবুব হাসান বাবলু,আদনান নোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন,ওলামাদলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিশাল জনসভা চাঁদপুর-৫ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিএনপি ক্ষমতা গেলে ইমাম-মুয়াজ্জীনদের ভাতা প্রদান ও ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে-ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুর-৫ আসনের শাহরাস্তিতে বিএনপি প্রার্থীর জনসভায় মানুষের ঢল

বিএনপি ক্ষমতা গেলে ইমাম-মুয়াজ্জীনদের ভাতা প্রদান ও ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে-ইঞ্জি. মমিনুল হক

Update Time : ০৯:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬