ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টানা তৃতীয়বার সিনেটর নির্বাচিত হলেন হাজীগঞ্জের মাসুদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 638

ছবি-ত্রিনদী

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান।

কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সিটি ইনসাইডারের প্রকাশিত প্রাথমিক ফলাফলে তাঁর জয়ের তথ্য জানানো হয়েছে। তবে এখনো তাঁর প্রাপ্ত ভোটের নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি।

এমডি মাসুদুর রহমানের পৈতৃক বাড়ি বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের বেলচোঁ গ্রামে। সে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালের নির্বাচনে ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছিলেন। ২০২৬ সালেও তিনি বিপুল ভোটে বিজয়ী হলেন।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে বিভিন্ন শাখা সড়কে অপরিকল্পিত স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাষ্ট্রে টানা তৃতীয়বার সিনেটর নির্বাচিত হলেন হাজীগঞ্জের মাসুদ

আপডেট : ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬