ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন দেখতে গিয়ে বাসাচাপায় ভাই-বোনের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • 149

ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের কন্যাশিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬)। ছবি-ত্রিনদী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাসচাপায় এক প্রবাসীর ছেলেমেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন।

নিহত দুই শিশু হলো— ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের কন্যাশিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয় আবদুল গফুরের কন্যাশিশু নুসরাত জাহান (৫)।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ভাইবোন সাবা রহমান ও আবদুর রহমান। এ সময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ট্রেন দেখতে গিয়ে বাসাচাপায় ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩