ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • 294

ছবি-সংগৃহিত।

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীসহ ৫২জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিভিন্ন মামলায় ও বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৫ জনকে আটক করা হয়।

অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

ট্যাগস :
জনপ্রিয়

মাজার জিয়ারতের মধ্য দিয়ে শাহমাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের নির্বাচনী প্রচারণা শুরু

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫২

আপডেট : ১০:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬