ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী মমতাজের ৩ বোন সমর্থন দিলো স্বতন্ত্রপ্রার্থীকে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • 156

মমতাজ বেগম এমপি

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতিকের প্রার্থী সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এমপির তিন সৎবোন সমর্থন দিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে।

তারা হলেন- রেহেনা খাতুন, জাহানারা ও জয়মণ্টপ ইউপির সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন। এরা সবাই মমতাজের প্রয়াত পিতা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান বলে জানা গেছে।

শনিবার রাত ১০টার দিকে মমতাজের নিজ গ্রাম উপজেলার পূর্বভাকুম ভেঙ্গা মার্কেটে নির্বাচনি উঠান বৈঠকে ফুলের মালা দিয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন তারা। এ সময় হাজারও মানুষ করতালি দিয়ে তিন বোনের সঙ্গে একাত্ম ঘোষণা করেন।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি মেম্বার ইলিয়াস হোসেন, আবুল মান্নান সিকদার, মনসুর হোসেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

সংগীতশিল্পী মমতাজের ৩ বোন সমর্থন দিলো স্বতন্ত্রপ্রার্থীকে

আপডেট : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩