ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশু-কিশোর যুবকদের বই মূখী করতেই বই মেলার উদ্দেশ্য-জেলা প্রশাসক কামরুর হাসান

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৭ Time View

ছবি-ত্রিনদী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ১০ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই মেলার অন্তর্নিহিত উদ্দেশ্য হলো অনেক বেশি পাঠক তৈরী করা। বই পড়লে নিজের শব্দ ভান্ডার সম্মৃদ্ধি হয়। আগামীতে শিক্ষার্থীদের এ মেলায় নিয়ে আসার জন্যে বিশেষ ব্যবস্থা করা হবে।

পাঠকদের থেকে সাড়া পেলে আগামীতে মাসব্যাপী মেলাটা চালু করা হবে।

জেলা প্রশাসক বলেন, শিশু-কিশোর যুবকদের বই মূখী করতেই বই মেলার উদ্দেশ্য। বই মেলাটি তখনই সফল হবে। যখন বই মেলা থেকে মানুষ জ্ঞান আহরণ করার জন্য বই ক্রয় করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন- বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া। আলোচনা সভা শেষে বিভিন্ন লেখকের সমন্বয়ে প্রকাশিত ছড়া বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে পাঁচ জুয়াড়ি’সহ গ্রেপ্তার ১০

শিশু-কিশোর যুবকদের বই মূখী করতেই বই মেলার উদ্দেশ্য-জেলা প্রশাসক কামরুর হাসান

Update Time : ০৮:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪