ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে নিষিদ্ধ আ’লীগের ৬ নেতা আটক

Oplus_131072

চাঁদপুরের শাহরাস্তিতে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং আওয়ামী লীগ নেতা রিপন ও মো. জসিম।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে নিষিদ্ধ আ’লীগের ৬ নেতা আটক

শাহরাস্তিতে নিষিদ্ধ আ’লীগের ৬ নেতা আটক

আপডেট : ০২:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬