ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতিয়া নদীতে ডুবে ১০ বছর বয়সি শিশু নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১০৫ Time View

চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে মো. জুনায়েদ মিয়া (১০) নামে শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধার করতে নৌ ফয়ার সার্ভিস ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল যৌথভাবে প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালায়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে পুরাণ বাজার ব্রীজের পশ্চিমে এবং পুরাণ বাজার ডিগ্রি কলেজের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

জুনায়েদ পুরান বাজার কলেজ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো। সে সাঁতার জানতো না। নদীর পাড়ে বেধে রাখা নৌকা থেকে পানিতে পড়েগেলে স্থানীয় লোকজন দেখেন। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মো. মুসলিম মিয়াজী।

তিনি বলেন, সংবাদ পেয়ে বেলা ২.৪০ মিনিট নৌ ফায়ার সার্ভিস এর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং কার্যক্রম শুরু করেন। ওই সময় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল। যৌথভাবে কিছু সময় বিরতি নিয়ে দুটি ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম চলবে এবং শিশুকে উদ্ধার করা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে  জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে পাঁচ জুয়াড়ি’সহ গ্রেপ্তার ১০

ডাকাতিয়া নদীতে ডুবে ১০ বছর বয়সি শিশু নিখোঁজ

Update Time : ১২:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪