ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেনার দায়ে শিশু সন্তানকে হত্যা করে বাবা-মায়ের বিষপান

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ১১৪ Time View

ছবি-সংগৃহিত।

দেনার দায়ে টাঙ্গাইলের গোপালপুরেসন্তানসহ স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। এতে স্বামী-স্ত্রী প্রাণে বাঁচলেও সন্তান মারা গেছেন।

সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার উত্তর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত শিশুর নাম ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা (৫)। তার বাবা উপজেলার মাসরুল হোসাইন ও মা মীরা আফরোজ সাথী।

পুলিশ জানায়, মাসরুল হোসাইন টোবাকো কোম্পানির সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন। গত ২৮ এপ্রিল মাসরুল হোসাইনের কাছ থেকে কোম্পানির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। পরবর্তীতে তিনি কোম্পানির টাকা পরিশোধ করতে পারছিলেন না এবং টাকার জন্য টোবাকো কোম্পানি কর্তৃপক্ষ চাপ দিচ্ছিল। এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ ছিনতাই হওয়া টাকা ফেরত দেয়া নিয়ে চিন্তিত হয়ে পড়ছিলেন।

রোববার রাতে মাসরুল হোসাইন ১২০ পিস ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে শিশু কন্যাকে বাবা ও মা ঘুমের ওধুষ খাওয়ান। পরে তারা মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরবর্তীতে মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর বাবা নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। তদন্ত চলছে, তদন্ত শেষে সঠিকটা জানা যাবে। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় পানি উন্নয়ন বোর্ডের খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ

দেনার দায়ে শিশু সন্তানকে হত্যা করে বাবা-মায়ের বিষপান

Update Time : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪