ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিকের জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 285
চাঁদপুরে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট এবং কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শহরের বিপনীবাগ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচারনা করেন।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিপনীবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা  আরোপ  ও আদায় করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিকের জরিমানা

আপডেট : ১১:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫