ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মিলন অনুষ্ঠিত

ছবি-ত্রিনদী

হাসানুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ইকরা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় গোল্ডেন প্রাপ্ত এবং মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকালে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সকল অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি জনাব আবুল হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তব্য  রাখেন মাদ্রাসার সেক্রেটারি  অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী, কোষাধ্যক্ষ  তোফায়েল আহমদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (আনু) পাটোয়ারী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বাবলু ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা আলহাজ্ব ওমর ফারুক সাহেব।

বক্তারা, শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের উপর গুরুত্বারোপ করেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

হাসানুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মিলন অনুষ্ঠিত

আপডেট : ০৯:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬