ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে শিব চতুর্থদশী উপলক্ষে শিব মন্দিরগুলোতে ভক্তদের উপচেপড়া ভিড়

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View

সুজন দাস:

শিব চতুর্থদশী উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় অবস্থিত মন্দিরগুলোতে পূজা-অর্চনা, আরতি ও প্রার্থনায় অংশ নিতে হাজারো ভক্ত সমবেত হন।
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী মন্দির ও বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই পূজারীদের উপস্থিতি বাড়তে থাকে। এছাড়া মতলব উত্তর উপজেলার জিউড় আখড়া মন্দির, ফরিদগঞ্জ উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়।
শাহরাস্তি উপজেলার কালিবাড়ী শিব মন্দিরেও ছিল ভক্তদের ব্যাপক সমাগম। অন্যদিকে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পৌর মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে সকাল থেকে শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করেন ভক্তরা। অভয়নগর এলাকায় অবস্থিত ইসকন মন্দির এবং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণেও ছিল উপচেপড়া ভিড়।
মন্দির কমিটির সদস্যরা জানান, শিব চতুর্থদশী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এদিন ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায় ভক্তরা উপবাস, পূজা ও প্রার্থনায় অংশ নেন। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
ভক্তরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। দিনব্যাপী পূজা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা শেষে শান্তিপূর্ণভাবে শিব চতুর্থদশীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এলাকায় আসেননি, কোনো প্রচার–প্রচারণা চালাননি, তবু পেয়েছেন ১৩৮ ভোট

চাঁদপুরে শিব চতুর্থদশী উপলক্ষে শিব মন্দিরগুলোতে ভক্তদের উপচেপড়া ভিড়

Update Time : ১২:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬