ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী অ্যাডভোকেট শাহিন সুলতানা খুকি

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

সংসদের সংরক্ষিত নারী আসনগুলোতে মনোনয়ন কারা পাবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত আসন বণ্টনকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

গেজেট অনুযায়ী,৩৫টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি জামায়াত জোট পেতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রস্তুত করে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং এরপর তফশিল ঘোষণা করা হবে। পরিকল্পনা রয়েছে পবিত্র ঈদের আগেই নির্বাচন সম্পন্ন করার।

দলীয় একাধিক সূত্র জানায়,দীর্ঘদিন রাজপথে সক্রিয়, কারাবরণকারী, আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী এবং তৃণমূল সংগঠন শক্তিশালী করতে ভূমিকা রাখা নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। শুধু সুপারিশ নয়, মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা ও অতীত রাজনৈতিক ভূমিকার ওপরই মূল সিদ্ধান্ত নির্ভর করবে।

এই প্রেক্ষাপটে চাঁদপুরের সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেত্রী অ্যাডভোকেট শাহিন সুলতানা খুকি। রাজনৈতিক ও আইনজীবী মহলে তিনি সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

দলীয় সূত্র মতে,আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়জুড়ে তিনি রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন। মানবাধিকার লঙ্ঘন,গুম,খুন, বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদ,গণতন্ত্র পুনরুদ্ধার,বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে তিনি নিয়মিত কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদেও তাকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে।

বিগত বছরগুলোতে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে পুলিশের হামলায় আহত হন শাহিন সুলতানা খুকি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন নেন—যা তাকে বিএনপির একজন নির্যাতিত ও ত্যাগী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

আহত অবস্থায় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ন-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিবুর নবী সোহেল।

অ্যাডভোকেট শাহিন সুলতানা খুকি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-মহিলা বিষয়ক সম্পাদক,ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য,বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী যুব আইনজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর কুমিল্লা আইনজীবী
সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্র আরও জানায়,অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি কোনো সরকারি পদ গ্রহণ করেননি, যা তাকে স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য ও নীতিবান নেত্রী হিসেবে তুলে ধরেছে। চাঁদপুরে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে বর্তমানে তার নামই আলোচনার শীর্ষে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের একটি অংশও তার সক্রিয়তা,ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন করে তাকে এ আসনে দেখতে আগ্রহী বলে মন্তব্য করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাড়ির উঠানে মিলল দাদির রক্তাক্ত মরদেহ পাশে সরিষাক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ

চাঁদপুরে সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী অ্যাডভোকেট শাহিন সুলতানা খুকি

Update Time : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬