চাঁদপুরের সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর–এর উদ্যোগে বাবুরহাট বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পাশে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা থেকে সংগঠনের উদ্যোগে এই পরিষ্কার অভিযান পরিচালনা করেন।
এ সময় ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, বিভিন্ন মানুষ তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওই স্থানে জমে থাকা ময়লার বিষয়ে অভিযোগ জানিয়েছেন এবং জায়গাটি পরিষ্কার করার জন্য অনুরোধ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি স্থানটি পরিদর্শনে আসেন।
তিনি বলেন, এখানে এসে দেখি পরিবেশের অবস্থা অনেক খারাপ। এখন যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরিবেশটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই আমরা আপাতত আজ পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি। তবে এই সমস্যার স্থায়ী সমাধান দরকার। বড় পরিসরে কাজটি করতে পারে পৌরসভা, সড়ক বিভাগ বা জেলা পরিষদ। এছাড়া মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি পড়লে এলাকাটি সুন্দরভাবে উন্নয়ন করা সম্ভব।এলাকাবাসীর স্বার্থে পরিবেশ রক্ষায় ক্লিন চাঁদপুর ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন মোঃ মোবারক পলোয়ান ও সাদ্দাম খানসহ ক্লিন চাঁদপুরের অন্যান্য সদস্যরা।
শাহরিন সিয়াম: 
























