ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ছবি-ত্রিনদী

দেশের জনপ্রিয় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর কণ্ঠ আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় হাজীগঞ্জের এস এম কমিউনিটি সেন্টারে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন  মুজাহিদুল ইসলাম এবং হামদ পরিবেশন করেন আল-আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে কিশোর কণ্ঠ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠের চাঁদপুর জেলা উপদেষ্টা অধ্যাপক শাহ আলম। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কিশোর কণ্ঠের চাঁদপুর জেলা আহ্বায়ক মোহাম্মদ হাসান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম খন্দকার এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সূচিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক আবদুল আজিজ।

অনুষ্ঠানে কিশোর কণ্ঠের চাঁদপুর জেলার সদস্য সচিব হাফেজ পারভেজ আহমেদ, উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৫২ জন শিক্ষার্থীর মাঝে মোট ৫ লাখ টাকার বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন ফরিদগঞ্জ পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা বিনতে রশিদ। তাকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

কিশোরদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উৎসাহ দিতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিশোর কন্ঠ ফাউন্ডেশনের বৃত্তি পেলো জাবীন ইসলাম সাবা

চাঁদপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Update Time : ১০:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬