ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে মাদ্রাসাপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু

ছবি-ত্রিনদী

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো-ইয়াসিন (৮) ও রাসেল হোসেন (৫)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং সম্পর্কে আপন ভাই।

রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই শিশু। এ সময় তাদের মা শাহীনা বেগম পুকুরের পাশে বসে শুকনো কাপড় গোছাচ্ছিলেন। কিছুক্ষণ পর সন্তানদের কোনো সাড়া না পেয়ে তিনি পুকুরে তাকিয়ে তাদের দেখতে না পেয়ে উদ্বিগ্ন হন। পরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে দুই ছেলেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

নিহত শিশুদের বাবা আবুল বাশার বলেন, “আমি একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সকালে দুই ছেলেকে খাবার খাইয়ে মাদ্রাসায় দিয়ে বাজারে ভিক্ষা করতে গিয়েছিলাম। পরে খবর পাই আমার দুই ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেল।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া ও ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ অনেকে ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে মাদ্রাসাপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬