ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা জাতীয়করণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • 206

ছবি-ত্রিনদী

চাঁদপুরের ৪ শিক্ষকের চাকুরি থেকে বিদায়জনিত বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি নামের শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান শিক্ষক নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো.আলমগীর কবির পাটওয়ারী বলেন, ‘‘ শিক্ষা জাতীয়করণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাঠ্যপুস্তকে শিক্ষাগুরুর মর্যাদা তুলে ধরা হয়েছিল ; এখন তা নেই। শিক্ষকদের নিজদের মর্যাদা নিজদের প্রতিষ্ঠা করতে হলে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ব করতে হবে। শিক্ষাকে জাতীয়করণ করলে শিক্ষকদের মর্যাদাও বৃদ্ধি পাবে। চাঁদপুরের শিক্ষকগণ অত্যন্ত মেধাবী। সমাজে পরিবর্তনে এ মেধাকে কাজে লাগাতে হবে। বিজ্ঞান মনস্ক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রচলিত শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা একান্তই প্রয়োজন । সারা বছরের পরীক্ষাগুলোতে শ্রেণিকার্যক্রম বন্ধ থাকে। জেলা ও উপজেলা ভিত্তিক পরীক্ষাকেন্দ্র নির্মাণ করে শিক্ষার্থীদের পড়াশুনার সময় নির্ধারণ করতে হবে। ’’

চাঁদপুর সদরের ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনায় শিক্ষক সংগঠন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর কর্তৃক আয়োজিত ১২ এপ্রিল রোববার বেলা ১১ টায় জেলা সদরের ডিএন হাই স্কুলে অবসর জনিত বিদায় সংবর্ধনায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুরের সাবেক সভাপতি অধ্যক্ষ ড আলমগীর কবির পাটওয়ারী এ বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য ও বিদায় সংবর্ধনা কমিটির আহবায়ক আলহাজ্ব মো.আলী আক্কাছ । পরিচালনা করেন- সংবর্ধনা কমিটির সদস্য-সচিব মো. মাফুজুর রহমান ও মো. হানিফ ।

এ সময় তিনি আরো বলেন, ‘ প্রত্যেক শিক্ষার্থীকে জীবনমুখী শিক্ষা দিতে হবে। শুধু ছাপানো বই পড়ে আমাদের অবস্থার পরিবর্তন করা সম্ভব নয়। এতে প্রয়োজন জীবনমুখী শিক্ষা। উপস্থিত শিক্ষকদেরকে বলেন ,অতীতের কোনো শিক্ষক আন্দোলনই বিফলে যায়নি। তাই সংগঠনভূক্ত না হলে-দাবি আদায় হবে না । আন্দোলনের শতভাগ পরিশ্রম অর্জিত না হলেও আজকের শিক্ষকদের অবস্থার পরিবর্তন হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মো. মোশারেফ হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় বাকশিস এবং আবদুল গনি, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর উপস্থিত ছিলেন। সংবর্ধিত শিক্ষকগণ ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক নেতা মো. বিল্লাল হোসেন, মো. কাজল হোসেন, মো. শফিকুর রহমান ও হাছিনা আকতার । তারা স্ব স্ব স্কুল থেকে মহান শিক্ষকতা পেশা থেকে অবসরজনিত কারণে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অতিথি ও সংবর্ধিত শিক্ষকগণকে সংগঠনের কর্মকান্ডে অবদান স্বরূপ উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো.আলমগীর কবির পাটওয়ারীর নিজ লেখা ৩টি করে ৪ সেট মহামূল্যবান বই উপহার দেন সংবর্ধিত শিক্ষকগণকে।শিক্ষক সংগঠন, কর্মকান্ড পরিচালনা, সভা, দাবী আদায়ে সংবির্ধত শিক্ষকদের ভ’মিকা , বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নানা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন- প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হোসেন ঢালী, ফয়জুল হক বাবুল হোসেন, সেলিনা আকতার, প্রধান শিক্ষক হাজী মাঈনুদ্দিন প্রমুখ ।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শিক্ষা জাতীয়করণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারি

আপডেট : ১০:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬