ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ছবি-ত্রিনদী

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার পর শাহদাত (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হলেও মাহমুদ (৭) নামে অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

সোমবার দুপুরে নিখোঁজ অপর শিশু মাহমুদ (৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার।

স্থানীয়রা জানান, এদিন একসঙ্গে কয়েকজন শিশু নদীতে নেমেছিল, তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে রোববার সন্ধ্যায়। অপর দিকে সোমবার দুপরে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৯:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬