ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সফল করতে সকল দপ্তরকে কঠোর নির্দেশনা দিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

ছবি-ত্রিনদী

চাঁদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, আসন্ন কুরবানির হাট ব্যবস্থাপনা, এসএসসি পরীক্ষা এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা।

রোববার (১০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, অনলাইনভিত্তিক ইলিশ কেনাবেচা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শহরের সড়কগুলোতে মাত্র ৫ শতাংশ চালক হেলমেট ব্যবহার করেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে জেলা পুলিশকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। পাশাপাশি মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই মাদকাসক্ত কমে আসবে।সড়কে ও রেললাইনের ওপর কোনো গরুরহাট বসানো যাবে না এবং নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশুর হাট বসানোও নিষিদ্ধ থাকবে। প্রতিটি কোরবানির পশুর হাটে মেশিন রাখাকে বাধ্যতামূলক করার কথাও জানান তিনি।

এছাড়া ফেরিতে যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যাত্রী ওঠানামার সময় ফেরি থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়ার নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ১৬ মে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতির বিষয় তুলে ধরে জেলা প্রশাসক বলেন, সফরকালে খাল খনন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, সুধী সমাবেশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভার আয়োজন করা হবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে। প্রধানমন্ত্রীর ডে-লং প্রোগ্রাম সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সফরসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি সমাজসেবা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।

সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর সদর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এবং সদর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২১ বীর অধিনায়ক শাফিউর, চাঁদপুর জেলা কোস্টগার্ড স্টেশনের বর্তমান স্টেশন কমান্ডার লেঃ ফয়সাল বীন রশীদ (এক্স), পিসিজিএম, বিএন-এর পরিবর্তে সিফাত, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু তাহের মিজি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা জজকোর্টের নারী পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, নারী পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার জয়নাল আবেদীন ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার, অ্যাড. মুনিরা চৌধুরী প্রমুখ।

সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি মাসুদ আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সফল করতে সকল দপ্তরকে কঠোর নির্দেশনা দিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

Update Time : ০৯:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬