চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়নের, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মিজানুর রহমান ইন্তেকাল করেছেন, রবিবার রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫বছর, তিনি স্ত্রী, ৩ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ৯টায় তার কর্মস্থল, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, আশিকাটি ইউপি সাবেক চেয়ারম্যান ও শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, জেলা জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট গোলাম কাউসার শামীম, ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হোসেন, তরপুচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন হাওলাদার, আক্কাস রেলওয়ে একাডেমী প্রধান শিক্ষক গোফরান হোসেন, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির তপদার, ষোলঘর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবু, হাফেজ জহিরুল ইসলাম, ছাত্র রাব্বি হোসেন, মরহুমের ছেলে মাহতাব।
এ সময় মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন পিন্টু, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান রুবেল, সাবেক সিনিয়র শিক্ষক আইয়ুব খানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবক,রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ।
জানাযার নামাজে ইমামতি করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মিজানুর রহমান। মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ মরহুমের নিজ বাড়ি হাজিগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়ের সিদলা দক্ষিন পাড়ার খান বাড়িতে অনুষ্ঠিত হয়, জানাযা শেষ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Reporter Name 
























