
শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আব্দুল জলিল (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে) সূচীপাড়া ইউনিয়নের শোরসাক এলাকা থেকে গাঁজা’সহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
জানা গেছে, এদিন শোরসাক এলাকার আব্দুল জলিলের চা দোকানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত উল্লাহ’সহ সঙ্গীয় ফোর্স। এসময় মাদক কারবারি জলিলের দোকানঘর থেকে এক কেজি গাঁজা জব্দ’সহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি ওই এলাকার আটিয়া বাড়ির মৃত হারেজ মিয়ার ছেলে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-২৭, জি আর নং-১২৮) দায়ের এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। তাই, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।

Reporter Name 
























