ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-ইভটিজিং প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে – শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

শনিবার (২৩ মে) সকালে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে আল-আমিন মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষে ১৫৬ জন মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবীরাই আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে। তাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।” চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও ইপিজেড বাস্তবায়িত হলে শিক্ষা ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এমপি মানিক বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠন করা হবে। এসব কমিটি প্রতিদিন এক ঘণ্টা করে সামাজিক সচেতনতা কার্যক্রম চালাবে, যাতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ কমে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. নরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইনজীবী শেখ আবুল খায়ের মো. সালেহ, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান ও পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান।

শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও অর্থ সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মাদক-ইভটিজিং প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে – শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

Update Time : ০৯:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬