ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চাঁদপুর ফাইভ স্টার পার্কের পুকুর থেকে উদ্ধার

সামসুল আলম (৭০)। ছবি-ত্রিনদী

চাঁদপুরের কচুয়া থেকে নিখোঁজের একদিন পর সামসুল আলম (৭০) নামে এক ব্যক্তির মরদেহ চাঁদপুর ফাইভ স্টার পার্ক পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা কারাগার সংলগ্ন ফাইভ স্টার পার্ক এলাকার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামসুল আলম কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন জেলা কারাগার সংলগ্ন ফাইভ স্টার পার্ক এলাকায় একটি পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

নিহতের স্ত্রী চাঁদপুর জজ কোর্টে কর্মরত রয়েছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে চাঁদপুর সদর থানার ওসি মো: ফয়েজ আহমেদ জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পরিবরের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কচুয়ায় থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চাঁদপুর ফাইভ স্টার পার্কের পুকুর থেকে উদ্ধার

Update Time : ১২:২২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬