ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেএফটি কলেজিয়েট স্কুলে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে গার্লস উইং চ্যাম্পিয়ন 

প্রতিনিধির পাঠানো ছবি।

কেএফটি কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো গার্লস উইং ও বয়েজ উইংয়ের প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলার আগে গার্লস উইংয়ের প্রভাষকগণ ফুল দিয়ে বয়েজ উইং দলকে বরণ করে নেয়। পরে অধ্যক্ষ-পত্নী শাহানা ফেরদৌস ইতি ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএফটি কলেজিয়েট স্কুলের ইংরেজি বিষয়ের প্রাক্তন প্রভাষক হাসান আশরাফুজ্জামান নয়ন ও অধ্যক্ষপুত্র ইঞ্জিনিয়ার তানভীর তানজুম সৌরভ।
টসে জিতে গার্লস উইং প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বয়েজ উইং ১৩৪ রান সংগ্রহ করে, যেখানে প্রভাষক রিজবান গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে গার্লস উইং শুরুতেই দুই উইকেট হারালেও প্রভাষক শহীদুল্লাহ ও  অফিস সহকারি আখতারুজ্জামান দলের হাল ধরেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে গার্লস উইং আর কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করে।
খেলা শেষে শহীদুল্লাহ ম্যান অব দ্য ম্যাচ, আমিনুল ইসলাম সাব্বির সেরা বোলার, আখতারুজ্জামান সেরা ব্যাটসম্যান এবং রিজবান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) নির্বাচিত হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেএফটি কলেজিয়েট স্কুলের সম্মানিত অধ্যক্ষ জাকির হোসেন কামাল।
তীব্র গরমের কথা বিবেচনা করে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন জুলহাস-এর পক্ষ থেকে গার্লস উইং ও বয়েজ উইংয়ের জন্য দুটি ফ্রিজ উপহার প্রদান করা হয়।
পুরো ম্যাচে আম্পায়ারের দায়িত্ব সফলভাবে পালন করে দশম শ্রেণির শিক্ষার্থী ফয়জান ও ফাইজা। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরও পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ শেষে সবাই মিলে একসাথে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন কেএফটি কলেজিয়েট স্কুল পরিবারের জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকবে।
ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

কেএফটি কলেজিয়েট স্কুলে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে গার্লস উইং চ্যাম্পিয়ন 

আপডেট : ১১:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬