ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব বাজারে ভ্রাম্যমান আদালতে ৪ ঔষধ ফার্মেসীকে জরিমানা 

Oplus_131072

চাঁদপুরের মতলব বাজারে  লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অপরাধে ৪ ঔষধ ফার্মেসীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৮ জুন)  দুপুরে মতলব বাজারে বিভিন্ন ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর।
অভিযানে মতলব বাজার ড্রাগ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ফার্মেসীসহ ৪ টি ফার্মেসীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তন্মোধ্য রুপা মেডিসিন কর্ণার ৫ হাজার টাকা,সুমাইয়া ফার্মেসী ৫ হাজার টাকা, জয় মা ফার্মেসী ৩ হাজার টাকা এবং জাহানারা ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক মো. গোলাম মোস্তফা এবং মতলব দক্ষিণ থানা পুলিশ ।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগে বিভিন্ন আইনে ৪ টি ফার্মেসীকে  জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন , জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলব বাজারে ভ্রাম্যমান আদালতে ৪ ঔষধ ফার্মেসীকে জরিমানা 

আপডেট : ১১:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬