চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাহেব বাজার নারায়নপুর জয় কালী বাড়ী মন্দির সড়কে সরকারি সোলার স্ট্রিট লাইট কেটে নেওয়া ও ব্যাক্তি সার্থে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ফজলুর করিম সেলিমের বিরুদ্ধে ।
জানাযায় ফজলুর করিম সেলিম ওই সড়কের পাশে ৭ শতাংশ জায়গা ক্রয় করে । তার জায়গা পর্যন্ত সরকারি অনুদানে রাস্তা ও ড্রেন নির্মান করা হয়েছে । সেই রাস্তা ঢালাই দেওয়ার সময় সোলার স্ট্রিট লাইটটি কেটে নিয়ে অন্যত্র ফেলে রাখে । যাতে করে তার জায়গায় গাড়ী প্রবেশে কোন বাধা না থাকে । এছাড়াও দুই পাশের ফুটপাতের দোকান তুলে নিতে বলা হয়েছে ।
এ ঘটনায় এলাকা বাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান সেলিম মেম্বার এলাকার একজন প্রভাবশালী ব্যাক্তি তিনি যুবলীগের যুগ্ম আহবায়ক হয়েও ৫ ই আগস্টের পর বহাল তবিয়তের আছেন তার নির্দেশে রাতের আঁধারে সরকারি সোলার স্ট্রিট লাইটের স্ট্যান্ডটি কেটে নিয়ে গিয়ে অকেজু করে রেখে দেয়। তারা আরো বলেন একজন সাবেক মেম্বার কি করে সরকারি স্ট্রিট লাইট কেটে নিতে পারে । এছাড়াও তার ব্যাক্তি সার্থে সরকারি অনুদানে তার জায়গায় রাস্তা ও ড্রেন নির্মান করা হয় । যদি মন্দির বা জনসার্থে করা হতো তাহলে সম্পুন্য রাস্তা নির্মসন করা হতো। তারা অবিলম্বে ওই স্ট্রিট লাইটটি পূর্ন্য স্থাপন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ।
এ বিষয়ে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিন প্রধান বলেন স্ট্রিট লাইট কেটে নেওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি । বিষয়টি প্রশাসনের নজরে দেওয়া হবে ।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন বিষয়টি আমার জানা নেই । মেম্বারের সাথে কথা বল্লে জানা যাবে ।
অভিযুক্ত সেলিম মেম্বার বলেন, রাস্তার কাজের ঠিকাদার আমি নই। তবে স্ট্রিট লাইটটি রাস্তার মাঝখানে নষ্ট অবস্থায় ছিলো। তাই আমি রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিতে বলেছি।


























