ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১

প্রতিনিধির পাঠানো ছবি।

মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, চাঁদপুর সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক বহনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

জব্দ মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ০৬:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬