মতলব সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সকাল ১০টায় উক্ত কলেজের মিলনায়তনে এই বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। জ্যেষ্ঠ প্রভাষক আইনুন্নাহার কাদরীর সঞ্চালনায় প্রধান আলোচক ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আগে থেকেই নিজেদের লক্ষ্য স্হির করতে হবে। স্কুল লেভেল থেকেই নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।কলেজ লেভেলের সফলতা নিয়েই চুড়ান্ত লক্ষ্যের কাছাকাছি পৌছানো সম্ভব। তোমাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক ক্যাডার যারা নতুন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তিনি আসন্ন এইসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে এটাই আমার কামনা। এইচএসসি পাস হচ্ছে তোমাদের ক্যারিয়ার গড়ার টার্নিং পয়েন্ট। এই পরিক্ষায় পাশ করার পর তোমরা বেরিয়ে যাবে দেশের বিভিন্ন ভার্সিটিতে দেশ গড়ার ও সেবার প্রত্যয় নিয়ে, তোমরাই আগামী দিনের কান্ডারী। তোমাদের সুশৃংখলভাবে চলাফেরা করতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। সর্বোপরি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক ইসরাত পারভীন, জ্যেষ্ঠ প্রভাষক বিপুল সাহা, প্রভাষক রিফাত সুলতানা, সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তামজিদ আহমেদ, সিনিঃ যুগ্ম আহবায়ক রাজা ফয়সাল।
এ সময় কয়েকজন শিক্ষার্থী স্মৃতিচারণ করেন। উক্ত বিদায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, পরিক্ষার্থী, অফিস স্টাফগন উপস্হিত ছিলেন। সবশেষে মিলাদ, দোয়া ও তাবারুক বিতরনের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


























