চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও অন্যান্য অনিয়মের দায়ে ৩টি ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, লাইসেন্সের অনুপস্থিতি এবং এন্টিবায়োটিক রেজিস্টার না থাকার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


























