ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরম উত্তেজণা; হরমুজে যুক্তরাষ্ট্রের সহযোগী ৪ জাহাজকে থামিয়ে দিলো আইআরজিসি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 122

ছবি-মেহের নিউজ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা চারটি বাণিজ্যিক জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, চারটি জাহাজ ‘সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর’ সহায়তায় ইরানের আরোপিত হরমুজ প্রণালির অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সমন্বিত অভিযানের মাধ্যমে জাহাজগুলোকে তাদের অবস্থানেই থামিয়ে দেওয়া হয়েছে।

আইআরজিসির নৌবাহিনী আরও বলেছে, “জাহাজ মালিকদের উচিত কিছু দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশের নেতাদের মতো সন্ত্রাসী মার্কিন বাহিনীর ভিত্তিহীন সমর্থনে বিভ্রান্ত না হওয়া এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কতা ও ঘোষণাগুলো মেনে চলা।”

ইরান এর আগে ঘোষণা দিয়েছিল, চলতি মাসের শুরু থেকে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কর্তৃত্ব তাদের এবং অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর বিরুদ্ধে তারা আগেও ব্যবস্থা নিয়েছে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট জাহাজগুলোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: মেহের নিউজ

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

চরম উত্তেজণা; হরমুজে যুক্তরাষ্ট্রের সহযোগী ৪ জাহাজকে থামিয়ে দিলো আইআরজিসি

আপডেট : ১২:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬