ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-রায়পুর গাছতলা ব্রিজের এপ্রোচ সড়কে রেইন কাট, তাৎক্ষণিক সংস্কারে সওজ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 104

চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের গাছতলা ব্রিজ সংলগ্ন এপ্রোচ সড়কে রেইন কাট (বৃষ্টির পানির স্রোতে সড়কের নিচের মাটি সরে যাওয়া) দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি সংস্কার কাজ শুরু করেছে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে স্থানীয়রা ব্রিজের পূর্ব পাশে এপ্রোচ সড়কের একটি অংশে বড় ধরনের ফাটল ও ধসের লক্ষণ দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে খবর পেয়ে সওজের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেন।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিদর্শনে দেখা গেছে, ব্রিজের এপ্রোচ সড়কের প্রায় ৫ মিটার অংশ বৃষ্টির পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে জরুরি সংস্কার কাজ শুরু করেছি। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্যও প্রয়োজনীয় প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিক মোসাদ্দেক আল আকিব জানান, তিনি রায়পুর যাওয়ার পথে প্রথম ঘটনাটি লক্ষ্য করেন। তিনি বলেন, “সড়কে বড় ধরনের ফাটল দেখতে পেয়ে মোটরসাইকেল থামিয়ে নিচে নেমে দেখি, ফাটলের নিচের অংশ ফাঁপা হয়ে গেছে এবং মাটি সরে যাওয়ার স্পষ্ট লক্ষণ রয়েছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় আমি তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করি।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে ব্রিজের এপ্রোচ সড়কের স্থায়ী সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং নিয়মিত তদারকির দাবি জানান তারা।

এদিকে সংস্কার কাজ চলাকালীন সময়ে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

চাঁদপুর-রায়পুর গাছতলা ব্রিজের এপ্রোচ সড়কে রেইন কাট, তাৎক্ষণিক সংস্কারে সওজ

আপডেট : ১০:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬