ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার সন্তানসহ স্বামী-স্ত্রী ও শ্বশুর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 263

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী-সন্তান ও শ্বশুর নিহত হয়েছেন।

স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিহত স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুরের নাম আকরাম হোসেন।

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়। ভারতের পিটিআই ও এনডিটিভিসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, আগুনে প্রাণ হারানো আটজন বাংলাদেশি নাগরিক এবং তারা চিকিৎসার উদ্দেশে কলকাতায় গিয়েছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার সন্তানসহ স্বামী-স্ত্রী ও শ্বশুর

আপডেট : ০৬:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬