ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 120

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।

পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েল ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটক মা-ছেলের দেহ তল্লাশি করে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক

আপডেট : ০৯:৪৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬