ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 107

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহবায়ক মো. আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরিতপত্রে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে আগামি ৭ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মো. ইমাম হোসেন মুন্সী, সহ-সভাপতি মো. বারেক বেপারী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মো. জসিম মজুমদার।
এদিকে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদনে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নবাগত সভাপতি মো. ইমাম হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন তালুকদার। তারা পৌর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় তারা ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন 

আপডেট : ১২:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬