ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের লক্ষীপুরে রাস্তা কেটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ: চরম দুর্ভোগে এলাকাবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 75
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড লক্ষীপুরের একটি চলাচলের রাস্তা কেটে ও নিষেধাজ্ঞা দিয়ে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
 শুক্রবার বিকেলে শাহআলমের নেতৃত্বে এই রাস্তা কাটার ঘটনা ঘটে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
​স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীপুর ইউনিয়নের এই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী নির্বিঘ্নে চলাচল করে আসছে। সম্প্রতি রাস্তাটি নতুন করে ঠিক করা হলেও গত শুক্রবার বিকেলে শাহআলমের নেতৃত্বে এটি কেটে ভেঙ্গে ফেলা হয়। ফলে এলাকার বয়স্ক মানুষ, রোগী কিংবা জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ পথচারীরা চরম বিপাকে পড়েছেন। এমনকি এলাকার মৃত ব্যক্তির মরদেহ দাফনের জন্য কবরস্থানে নেওয়ার মতো স্বাভাবিক চলাচলের পথটুকুনও বন্ধ করে দেওয়া হয়েছে।
 স্থানীয়দের দাবি, এই ঘটনায় কোনো ধরনের আইনি বৈধতা ছাড়াই শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের চলাচলের পথ রোধ করা হয়েছে।
​এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এই হয়রানিমূলক রাস্তা কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে কেটে ফেলা রাস্তা মেরামত করে দেয়া হয়েছে দাবী করে শাহ আলমের পক্ষে তার পরিবারের লোকজন বলেন, কোন প্রকার সমন্বয় ছাড়া তারা রাস্তা করেছে।  এখানে তাদের কোন জায়গা নেই। তারপরও বাঁধা দেয়া হয়নি।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

চাঁদপুরের লক্ষীপুরে রাস্তা কেটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ: চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেট : ১১:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬