ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 108

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল), হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মঙ্গলবার ও সোমবার এ শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল, সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান এবং সদস্য ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এছাড়া সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ। সমিতির সভাপতি মো. সালাহ্ উদ্দিন ফারুক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ চুরি, ছিনতাই, জুয়া, কিশোর গ্যাং ও মাদক’সহ হাজীগঞ্জ বাজার এলাকায় যে কোন বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবুর উপস্থাপনায় সৌজন্য সাক্ষাতকালে সমিতির সহ-সভাপতি মো. উমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসীন মিয়াজী, প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়, শিল্প সম্পাদক হাফেজ মো. তানভীর হোসাইন, বানিজ্য সম্পাদক মো. আশ্রাফ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজীব উপস্থিত ছিলেন।

এছাড়া সমিতির ১নং ওয়ার্ড কমিশনার মো. জাকির হোসেন, কাজী মো. তাফাজ্জল হোসেন ও মো. মনির হোসেন, ২নং ওয়ার্ড কমিশনার মো. শাহাদাত হোসেন মিশু ও মো. মনির হোসেন সাগর, ৩নং ওয়ার্ড কমিশনার মো. আমির হোসেন, মো. জসিম খাঁন ও মো. মহিউদ্দিন মাইনু, ৪নং ওয়ার্ড মো. আব্দুর রহিম ও মো. খোরশেদ আলম, ৫নং ওয়ার্ড কমিশনার মো. মিজানুর রহমান ও মো. জাকির হোসাইন, ৬নং ওয়ার্ড কমিশনার লিপন পোদ্দার ও মো. আবু ছালে সবুজ, ৭নং ওয়ার্ড কমিশনার মো. আল আমিন, মো. হাছান ও মো. আবদুল্লাহ্, ৮নং ওয়ার্ড কমিশনার মো. জাহাঙ্গীর আলম ও মো. মাসুদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট, শনিবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন (ভোট গ্রহণ) অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ৩৭ জন এবং ৮টি ওয়ার্ডে ১৯ জন কমিশনারের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করেন। এর মধ্যে নির্বাচিত ৩০ জনের মধ্যে সম্পাদকীয় ও ওয়ার্ড কমিশনার পদে ২৭ জন প্রার্থী ভোটে এবং ১নং ওয়ার্ডের তিনজন কমিশনার প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

আপডেট : ১১:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬