ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সেরা শিল্পীর পুরস্কার পেলেন চাঁদপুরের নাইমুর রহমান শান্ত

চাঁদপুরের তরুণ শিল্পী ও Artistic Shanto-এর প্রতিষ্ঠাতা নাইমুর রহমান শান্ত অর্জন করেছেন KPR International Best Artist Award 2026। আন্তর্জাতিক শিল্পচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।

নাইমুর রহমান শান্ত দীর্ঘদিন ধরে চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। ক্যানভাস আর্ট, পোর্ট্রেট, অ্যাক্রিলিক আর্ট, ক্যালিগ্রাফি ও প্যাস্টেল আর্টসহ বিভিন্ন ধরনের সৃজনশীল শিল্পকর্ম তৈরি করছেন তিনি। পাশাপাশি তরুণদের শিল্পচর্চায় উৎসাহিত করতে Artistic Shanto-এর মাধ্যমে কাজ করে যাচ্ছেন।

চাঁদপুরের এই তরুণ শিল্পী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ স্বীকৃতি তাঁর জন্য আনন্দ ও গর্বের। ভবিষ্যতে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আরও বড় পরিসরে কাজ করতে চান তিনি।

নাইমুর রহমান শান্ত বলেন, ‘একজন চাঁদপুরের তরুণ শিল্পী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।’

শান্ত জানান, পুরস্কার গ্রহণের ছবি, তাঁর বিভিন্ন শিল্পকর্মের ছবি, পুরস্কারের সার্টিফিকেট ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশের জন্য সংবাদমাধ্যমকে দেওয়া হবে।

চাঁদপুরের এই তরুণ শিল্পীর প্রত্যাশা, তাঁর এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে শিল্পচর্চায় আরও উৎসাহিত করবে এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পথকে আরও সমৃদ্ধ করবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

আন্তর্জাতিক সেরা শিল্পীর পুরস্কার পেলেন চাঁদপুরের নাইমুর রহমান শান্ত

আপডেট : ১১:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬