ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে নিখোঁজের চারদিন পর বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 132
চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর ধনাগোদা নদীর পূর্ব পাড়ে একটি ফসলী জমিতে পানি ভেসে থাকাবস্থায় রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) পৌর শহরের উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পার্শ্বে ফসলী জমিতে সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় লোকজন লাশটি পানিতে ভাসতে দেখে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
ঘটনার দিন সকালে প্রবাসী মামুনের স্ত্রী বাড়ীর ময়লা পানি ফেলতে গেলে ফসলী উপর একটি লাশ ভেসে থাকতে দেখে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন দৌড়ে আসে এবং স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার লাশটি উদ্ধার করে। প্রথমদিকে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ীর মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ১৬ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের ছেলে মোঃ বাচ্চু মিয়া সওদাগর জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চারদিন ধরে আমরা মাকে খুঁজছিলাম। আমার মায়ের জন্য পৌর এলাকসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। এ পূর্বে বেশ কয়েকবার আমার মা বাড়ী থেকে বেরিয়ে গেছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলবে নিখোঁজের চারদিন পর বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ০১:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬