মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেন পাটোয়ারীকে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন ক্লাব কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মতলব কমিউনিটি সেন্টারে ক্লাবটির সহ প্রতিষ্ঠান মতলব ফুটবল একাডেমী ও মতলব ক্রিকেট একাডেমীর সকল কর্মকর্তা, খেলোয়াড় ও সদস্যবৃন্দের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
মতলব ফুটবল একাডেমীর সভাপতি গোলাম কাদের মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব এবং ফুটবল ও ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেন পাটোয়ারী, ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফয়সাল সরকার, সহ সভাপতি মামুনুর রশিদ রাসেল, সাধারণ সম্পাদক সারোয়ার ফরাজী।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি শরীফ উল্লাহ টিটু। ক্লাবের ক্রীড়া সম্পাদক কামরুল হাসান নিপুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি সমির ভট্টাচার্য বলু, প্রচার সম্পাদক আবু সামা প্রধানীয়া, আইন বিষয়ক সম্পাদক রাশেদ মামুন, মতলব ক্রিকেট একাডেমীর সাংগঠনিক সম্পাদক শামীম ভূইয়া, ক্লাবের যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, মতলব ক্রিকেট একাডেমীর ক্রীড়া সম্পাদক সঞ্চয় সাহা, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু, মতলব ক্রিকেট একাডেমীর সহ সভাপতি উত্তম কুমার ঘোষ, ক্লাব কর্মকর্তা মোতালেব হেসেন রাজু, ক্লাবের সহ সভাপতি সোহেল সরকার, লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নোমান এবং গীতা পাঠ করেন সঞ্জয় সাহা।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবটি ‘একতা, শৃঙ্খলা ও ক্রীড়া’ এই স্লোগান নিয়ে যাত্রা আরম্ভ করে ২০১০ সালে নিবন্ধন লাভ করে। পরবর্তী সময়ে ভালো খেলোয়ার গড়ে তোলার জন্য ২০১৩ সালে এই ক্লাবটির তত্ত্বাবধানে মতলব ক্রিকেট একাডেমীরর যাত্রা শুরু করে এবং ২০১৫ সালে মতলব ফুটবল একাডেমী গঠন করা হয়।

























