ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 40

Oplus_131072

ইরানের ওপর পারমাণবিক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দিচ্ছেন। কয়েক দিনের মধ্যে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলেও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে টাকার কার্লসন দাবি করেন, প্রস্তাবিত লক্ষ্যবস্তু হতে পারে মধ্য ইরানের পিকঅ্যাক্স পর্বত, যেখানে ইসরায়েলি গোয়েন্দারা ধারণা করছে যে তেহরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করেছে।

টাকার কার্লসন যুক্তি দেন, সাধারণ মার্কিন অস্ত্র পর্বতের গ্রানাইট ভেদ করে মাটির নিচের টানেলে পৌঁছাতে পারবে না যেখানে পারমাণবিক কাজ চলছে বলে ধারণা করা হয়। তিনি লেখেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে।’ নেতানিয়াহু এই ধরনের অভিযানের জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন উল্লেখ করে কার্লসন এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বিবি প্রতিদিন এই বিষয়ে ট্রাম্পকে ফোন করেন।’

ট্যাগস :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য–প্রতিমন্ত্রীও আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন

আপডেট : ০২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬