ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিষ্ণুপুরে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন বকাউল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 18

চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আখতার হোসেন বকাউল শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালপুর মাছঘাট সংলগ্ন এলাকায় শিশু-কিশোরদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় আখতার হোসেন বকাউল বলেন, খেলাধুলার সঙ্গে শিশু-কিশোররা সম্পৃক্ত থাকলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।

উল্লেখ্য, আখতার হোসেন বকাউল বিগত কয়েকটি নির্বাচনে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এবারও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তিনি ডোপ টেস্টও সম্পন্ন করেছেন।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটির যুগ্ম সম্পাদক রহমান শেখ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল বেপারী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কর্মী মো. আসাদ প্রধান, তাজুল ইসলাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :
জনপ্রিয়

বৃদ্ধা লিলুফার অভিযোগের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহ!

বিষ্ণুপুরে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন বকাউল

আপডেট : ১০:৪৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬