ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের দেশগাঁওয়ে দ্বীনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 41

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ‘দেশগাঁও আলোর পথ’ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দ্বীনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে দেশগাঁও এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, হামদ ও নাত, কালিমা ও হাদিস, মাসআলা-মাসায়েল এবং আজান প্রতিযোগিতায় প্রায় আড়াই শতাধিক শিশু, কিশোর ও কিশোরী অংশগ্রহণ করে। এর মধ্যে অর্ধ-শতাধিকের বেশি বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও ক্রেস্ট এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে কলম বিতরণ করা হয়।

ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কাদের রাসেল আটিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহম্মেদ খাঁন। এ সময় তারা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ও উপস্থিত অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসীর উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

দেশগাঁও আলোর পথ সংগঠনের পরিচালক মো. আমিনুল ইসলাম ফরহাদের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, আলী আহম্মেদ সুমন, সাখাওয়াত হোসেন বিএসসি, মিজানুর রহমান, ফরিদ মেম্বার, আব্দুল হামিদ, সাহিদুর রহমান শাহেদ ও মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় মূল্যাবোধ বিকাশে এবং কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ’সহ সামাজিক অপরাধ প্রতিরোধে দ্বীনি শিক্ষা গ্রহণ ও দ্বীনি প্রতিযোগীতার বিকল্প নেই। এছাড়া পড়ালেখার পাশাপাশি শিশু ও কিশোরদের নিয়মিত খেলাধূলায় অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে খেলাধূলার সুযোগ করে দিতে হবে।

এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য কেএম নাজিম উদ্দিন, কেএম নাসির উদ্দিন, আহমেদ হাসিব, মহসিন, আকবর হোসেন, রানা পাটওয়ারী ও আলাউদ্দিন আটিয়াসহ অন্যান্য সদস্য, প্রতিযোগীয়তা অংশগ্রহণকারী ও তাদের অভিভাবক এবং স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ১ হাজার ৯২০ শিক্ষার্থী

হাজীগঞ্জের দেশগাঁওয়ে দ্বীনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট : ০৯:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬