ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার মেহের ডিগ্রি কলেজ মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়াভাঙ্গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বক্তব্যে তিনি বলেন, “জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ করব, ১৭ বছর আপনারা যেভাবে নিষ্পেষিত হয়েছেন, যারা আপনাদের নিষ্পেষিত করেছে এবং যারা দেশ লুট করেছে, আজ থেকে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আপনাদের আমি বাধা দেব না।”

বিগত ১৭ বছর নেতাকর্মীরা অনেক লাঞ্চনার শিকার হয়েছে। লুটেরা ক্ষমতাচ্যুত স্বৈরাচার নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত।আপনারা সজাগ থাকবেন সেই স্বৈরাচারের কোন নেতা-কর্মী যাতে কোন অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে।

উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া ও সিনিয়র সহসভাপতি আবু ইউসুফ রুপমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ন আহবায়ক সাহেদুল হক, ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসার পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম,

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে জড়িত। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে সহস্রাধীক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও দেড়’শ রোগীর ছানি অপারেশন

শাহরাস্তিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট : ০৮:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬