ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে মানবিক উদ্যোগ, দিনব্যাপী দেয়া হলো ঔষধসহ হোমিও চিকিৎসা

ছবি-ত্রিনদী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সমিতির উদ্যোগে শাহরাস্তিতে ডেঙ্গু সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশন।

ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সমিতির সভাপতি ডা. মো. আতাহার আলী। সভাপতিত্ব করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব পাটওয়ারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফ আলী, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. এম. এ. হোসেন তালুকদার, সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক ডা. বিমলাংশু দাস, সদস্য ডা. আলী হোসেন মুন্সি, ডা. নূরুন নাহার, ডা. আইনুন নাহার ও ডা. শারমিন আক্তারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাম্পে সরকারি নিবন্ধনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল শিহাব, সদস্য হাসান আহমেদ বাবলু, হানিফ মিয়াজি, মোসাদ্দেক হোসেন জুয়েল, সাংবাদিক সাইফুদ্দিন ও মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য আয়েশা আক্তার, জান্নাতুল নাঈম, জান্নাতুল নাঈম ঋতু, মাহদি হাসান ইফাত, উজ্জ্বল দাস, জাহিদুল ইসলাম মজুমদার, আরমান হাবিব পাটওয়ারী, মনিরুল ইসলাম সিহাব ও মাহমুদ মজুমদার উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে সহস্রাধীক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও দেড়’শ রোগীর ছানি অপারেশন

শাহরাস্তিতে মানবিক উদ্যোগ, দিনব্যাপী দেয়া হলো ঔষধসহ হোমিও চিকিৎসা

আপডেট : ০৮:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬