ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মতলবে আচলছিলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের সভাপতি তোফায়েল আহমেদ সরকার-এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাবের সিদ্দিকী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী ডা. সুফি আহম্মেদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ মিয়া মজুমদার।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহি আক্তার। এ সময় আরও বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক মাসুদ আলম, সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহন মিয়াজী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও জিদনী আক্তার। বক্তারা শিক্ষার্থীদের মাঝে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

​আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে সহস্রাধীক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও দেড়’শ রোগীর ছানি অপারেশন

​মতলবে আচলছিলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

আপডেট : ০৯:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬