ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়াত আলী ভূঁইয়া, সহসভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোতালেব খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের সদস্যসচিব আলী আজগর মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, ওসি এলএসডি হোসেন সরোয়ারদি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা দিবসটির চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শাহরাস্তিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট : ১০:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬