ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।

উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী আমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোতালেব খান। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান এবং মেহের পঞ্চগ্রাম বিশেষ পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জানে আলম।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয়

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

শাহরাস্তিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট : ১১:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬