চাঁদপুরের হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. দুলাল আলম প্রকাশ লন্ডনি দুলালকে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে আটক করেছে।
আটককৃতরা হলো নোয়াপাড়া গ্রামের জাকির হোসেন ও প্রবাসি সোলায়মানের স্ত্রী আমেনা বেগম।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূইয়া বলেন, দুজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, বুধবার দুপরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া ৮নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের প্রকাশ লন্ডনি দুলালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুলাল নোয়া পাড়া গ্রামের লন্ডনি বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় পুলিশ সুপার মিজানুর রহমানের ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশের পাশা-পাশি পুলিশ ব্যুরো অব. ইনভেস্টিগেশান (পিবিআই) ঘটনাটির ছায়াতদন্ত করছে।



















