ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ সন্তানের জনক অটো চালককে পিটিয়ে হত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • 344

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে অটো চালক শাহজাহান (৩৫) কে হত্যা পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্ত এলাকা শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজণা বিরাজ করছে।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের মুন্সি বাড়ীর আলী আহম্মেদের ছেলে। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এনায়েতপুর ও ধোপল্লা গ্রামের ছেলেদের মাঝে উত্তেজণা বিরাজ করছে। বৃহস্পতিবার (১২) নভেম্বর বিকেলে অটো চালক শাহজাহান এনায়েতপুর থেকে যাত্রী নিয়ে ধোপল্লা বাজারে গেলে, সেখানে কিছু যুবক তার উপর হামলা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চাঁদপুরে রেফার করে। চাঁদপুর নেয়ার পূর্বে সে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানায় এসআই সৌরভ সাদি মরদেহ ময়নাতদন্ত করে থানায় নিয়ে আসেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূইয়া জানান, আমি ঘটনাস্থলে আছি। যেহেতু ঘটনাটি শাহরাস্তি এলাকার, তাই শাহরাস্তি থানার ওসি আইনানুগ ব্যবস্থা নেবে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ কাজ করছে। অপরাধীেেক ছাড় দেয়া হবেনা।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ সন্তানের জনক অটো চালককে পিটিয়ে হত্যা

হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ সন্তানের জনক অটো চালককে পিটিয়ে হত্যা

আপডেট : ১০:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬